Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

22f9d5400cf4d6a73c581b6442f7eacc 6a764cd7731c0ProbashircityWebPopupUpdate

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ করে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই পুরো লাউঞ্জ ও এর আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

Balaka dmail 20260808

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে উপস্থিত যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে এই আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানা যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate