সর্বশেষ

‘বিয়ের স্বীকৃতি’র দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

69ce2ab9c3166ProbashircityWebPopupUpdate

মাদারীপুরের ডাসার উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে অনশনে বসেছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক। গত মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

অনশনরত বিশ্বজিতের দাবি, একই গ্রামের বাসিন্দা অনুশীলা বাড়ৈর সঙ্গে তাঁর দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরে বিয়েতে গড়ায় এবং চার বছর আগে তাঁরা কোর্ট ম্যারেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিশ্বজিতের ভাষ্যমতে, স্ত্রীর পড়াশোনার পেছনে তিনি ইতিমধ্যে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় করেছেন। কিন্তু সম্প্রতি অনুশীলা একটি চাকরিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। কোনো উপায় না দেখে বাধ্য হয়েই বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছেন এই যুবক।

তবে বিশ্বজিতের এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছেন অনুশীলা বাড়ৈ। আগের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও তিনি জানান, বিশ্বজিৎ জোরপূর্বক কোর্ট ম্যারেজের কাগজপত্রে তাঁর স্বাক্ষর নিয়েছিলেন। অনুশীলা বলেন, এক সপ্তাহ আগেই তিনি বিশ্বজিৎকে আইনি প্রক্রিয়ায় তালাক (ডিভোর্স) দিয়েছেন। ফলে বর্তমানে তাঁর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা বা সম্ভাবনা নেই।

এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate