সর্বশেষ

হেলিকপ্টারে করে বন্ধুর মেয়ের বিয়েতে ওমানের ব্যবসায়ী

Oman's top businessman flies to friend's daughter's wedding by helicopterProbashir city Popup 19 03

কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও ব্যবসায়িক সম্পর্কের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে। ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু, ওমান প্রবাসী মো. মোশাররফ হোসেনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারযোগে বাংলাদেশে আসেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে এবং এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

B33bff61 92c0 4954 92a6 7f8069ab7164 20260125

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হেলিকপ্টারে করে দেবীদ্বার উপজেলার চরবাকর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন সেলামী। এ সময় স্থানীয় মানুষ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতায় তাকে বরণ করে নেন। হেলিকপ্টার অবতরণের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ভিড় করেন এবং ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

জানা গেছে, চরবাকর গ্রামের বাসিন্দা মো. মোশাররফ হোসেন ওমানের রাজধানী মাসকাটে প্রতিষ্ঠিত ‘আল মোতাফেল কনস্ট্রাকশন ফার্ম’-এর একজন অংশীদার। ওই প্রতিষ্ঠানের প্রধান ব্যবসায়িক সহযোগী হিসেবেই ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী দীর্ঘদিন ধরে তার সঙ্গে যুক্ত। মোশাররফ হোসেন জানান, তার বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মোসাম্মৎ মাহমুদা আক্তারের সঙ্গে ভোলা জেলার লালমোহন এলাকার ব্যবসায়ী পরিবারের সন্তান কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. রাইজুল খান লিখনের বিবাহ সম্পন্ন হয়েছে। বর-কনে উভয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী বলেন, মোশাররফ হোসেন তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার—বন্ধুর আমন্ত্রণেই তিনি বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং জানান, দেশের গার্মেন্টস খাত বিশ্ববাজারে সুনাম অর্জন করায় ভবিষ্যতে এ খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, ওমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন খাতে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে রফতানি করা টুপির ওমানের বাজারে ভালো চাহিদা রয়েছে।

অন্যদিকে মোশাররফ হোসেন বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাই প্রবাসী ও বিদেশি অংশীদারদের সম্মান জানানো সামাজিক দায়িত্ব। তার ভাষ্য অনুযায়ী, চরবাকর গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই প্রবাসী সদস্য রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ কর্মরত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03