Long Popup (2)
সর্বশেষ

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

BSF arrests Bangladeshi youthProbashircityWebPopupUpdate

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় গুলির ঘটনা ঘটিয়ে আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর কাছাকাছি এই ঘটনা ঘটে। আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস ছালামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে। তারা কাঁটাতারের বেড়া পার হয়ে গরু, জিরা, মাদক ও কাপড়সহ বিভিন্ন পণ্য পাচারের চেষ্টা করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির পর আলী নামের এক যুবককে আটক করে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, এখন পর্যন্ত আলীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে বিষয়টি তাদের নজরে এসেছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate