সর্বশেষ

বিড়াল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসী নিহত

5542f4dad99d990ba7019cb6b2f3da2b037c49af27a6ce0dWeb Popup (3)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হুদা নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নাজমুল হুদা (২৮) আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের বাসিন্দা এবং মৃত আয়নাল হকের ছেলে। তিনি মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে আলমডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, যাদবপুর ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বিড়াল মোটরসাইকেলের সামনে চলে আসে। প্রাণীটিকে বাঁচাতে গিয়ে নাজমুল হুদা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান এবং ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও নিছক দুর্ঘটনা হওয়ায় পরিবারের আবেদনের পর মরদেহ আইনি প্রক্রিয়া ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুল হুদার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup