সর্বশেষ

গোয়েন্দা প্রতিবেদনে বদলে গেল তারেক রহমানের ফ্লাইটের ক্রু

BimanWeb Popup (3)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নিরাপত্তাজনিত কারণে মধ্যরাতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির তথ্য পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। তাকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

বিমান সূত্র জানায়, প্রথমে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে ওই ফ্লাইটে দায়িত্ব দেওয়া হয়। তবে গভীর রাতে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনের পর তাদের দায়িত্ব বাতিল করা হয়। পরে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দুই কেবিন ক্রু পূর্বে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন। এর আগেও খালেদা জিয়ার একটি ফ্লাইটে একই কারণে কেবিন ক্রু পরিবর্তনের ঘটনা ঘটে।

বিমানের এমডি ও সিইও ড. শাফিকুর রহমান জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup