সর্বশেষ

ঢাকায় ভিসার কার্যক্রম ১৯ দিন বন্ধ থাকবে!

IVcDJvvgkMekeMCx fd4edeb4 59fbWeb Popup (3)

ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম আগামী ১৯ দিন সাময়িকভাবে স্থগিত থাকবে, বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা এবং বছরের শেষভাগের ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোনো নতুন ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং চলমান ভিসার প্রসেসিংও বন্ধ থাকবে। তবে দূতাবাস নিশ্চিত করেছে যে, ১৪ ডিসেম্বরের পূর্বে যারা আবেদন করেছেন, তারা পূর্বনির্ধারিত তারিখে পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করতে পারবেন।

5f833969cf63be601a51c6f4c9c02994

দূতাবাসের বিবৃতিতে আরও জানানো হয়, ভিসা সেবা বন্ধ থাকাকালীন সময়ে আবেদনকারীদের কোনো নতুন নথি জমা নেওয়া হবে না। এ সময়ে জরুরি কনস্যুলার সেবার প্রয়োজন হলে আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া দূতাবাস জানিয়েছে, ৪ জানুয়ারি ২০২৬ থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা গ্রহণ, নথি জমা ও প্রসেসিং সেবা চালু হবে। নতুন বছরের শুরু থেকেই নিয়মিত সময়সূচি অনুসারে সকল কার্যক্রম পরিচালিত হবে।

দূতাবাস আবেদনকারীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পরিকল্পনা অনুযায়ী ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup