Long Popup (2)
সর্বশেষ

ছেলের মৃত্যুশোকে রেললাইনে মাথা রাখলেন মা, ট্রেন থামিয়ে দিলেন চালক

ChuatrinProbashircityWebPopupUpdate

চুয়াডাঙ্গায় ছেলের মৃত্যুশোক সহ্য করতে না পেরে রেললাইনে মাথা রেখে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বৃদ্ধা। তবে ট্রেনচালকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের কদমতলা রেললাইন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত সালেহারের ছেলে স্কুলশিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সকালে স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলের আকস্মিক মৃত্যুতে মা ছকিনা খাতুন গভীর শোকে ভেঙে পড়েন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পরে তিনি ছুটে যান কদমতলা রেললাইন এলাকায়।

Train 20251029170737

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার কিছু পর চালক দেখতে পান, এক নারী রেললাইনের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। দ্রুত ট্রেন থামিয়ে তিনি বিপদ এড়ান। স্থানীয়রা ছুটে এসে ওই নারীকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন।

বৃদ্ধা ছকিনা খাতুন বলেন, “আজ সকালে আমার ছেলে স্ট্রোকে মারা গেছে। অনেক কষ্টে মানুষ করেছি তাকে, এখন তাকে ছাড়া বাঁচার কোনো মানে নেই।” তিনি আরও জানান, শোক সহ্য করতে না পেরেই রেললাইনে শুয়ে পড়েছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ কুমার বলেন, “ট্রেনচালকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় ওই বৃদ্ধা প্রাণে বেঁচে গেছেন। তদন্তে জানা গেছে, ছেলের মৃত্যুশোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate