Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মবিরতিতে ১৮০ বাংলাদেশি প্রবাসী

180 bangladeshi expatriates on strike in malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় কর্মরত ১৮০ বাংলাদেশি শ্রমিক চুক্তিভঙ্গ, হয়রানি ও আর্থিক বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের দাবি, কোম্পানি একাধিক লিখিত প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা গভীর অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন। এতে বিক্ষুব্ধ কর্মীরা ২৩ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন।

দেশটির নিলায়ে অবস্থিত হাই-টেক সিরামিক ডিপিং ফর্মার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসেরামের প্রতি তাদের এসব অভিযোগ। চুক্তি অনুযায়ী তাদের ভিসা ১৩ অক্টোবরের মধ্যে প্রদান, পাসপোর্ট ফেরত এবং ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল। কিন্তু কোম্পানি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ বাংলাদেশি কর্মীদের।

এরইমধ্যে ৪০ জন কর্মীকে নগদ অর্থে নিয়োগ ফি পরিশোধ করা হলেও বাকি ১৪০ জন শ্রমিক এখনো কোনো অর্থ পাননি। এ অবস্থায় দেশে থাকা পরিবারের সদস্যরা পড়েছে চরম সংকটে। ভিসা জটিলতা ও বেতন না পেয়ে বাংলাদেসিরাও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।

ন্যায্য অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী অ্যান্ডি হল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কোম্পানির গ্রাহকদের এবং বাংলাদেশ সরকারের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।

তাদের দাবি, বকেয়া পরিশোধ, পাসপোর্ট ফেরত এবং চুক্তি অনুযায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে।

কোম্পানিটির বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের এমন চুক্তিভঙ্গ ও হয়রানির অভিযোগ নতুন নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate