Long Popup (2)
সর্বশেষ

ডিভি লটারি নিয়ে বাংলাদেশের বিষয়ে যা জানা গেল

A1fd81cb1cProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির তালিকায় বাংলাদেশের নাম না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ বিষয়টি নিয়ে ছড়ানো অপচেষ্টা শনাক্ত করেছে।

‘বাংলাফ্যাক্ট’ জানায়, ২০২৬ সালের ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম না থাকাকে ‘নতুন দুঃসংবাদ’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ ও ‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ খবর প্রকাশ করেছে। এছাড়া, প্রোপাগান্ডা পেইজগুলোও একই ধরনের তথ্য দিয়ে ফটোকার্ড শেয়ার করছে।

তবে পিআইবি নিশ্চিত করেছে যে, ২০১২ সাল থেকেই ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। অতএব, ২০২৬ সালের তালিকায় নাম না থাকা কোনো নতুন সংবাদ বা ‘দুঃসংবাদ’ নয়, বরং এটি বিগত ১৩ বছরের ধারাবাহিকতা। কারণ, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ফলে ওই বছরই দেশটিতে বাংলাদেশি অভিবাসনের কোটা পূর্ণ হয়েছিল।

উল্লেখ্য, ডিভি লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যার মাধ্যমে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম, সেসব দেশের নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ‘গ্রিন কার্ডের’ জন্য আবেদন করতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate