Long Popup (2)
সর্বশেষ

শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Expatriate's wife commits suicide by setting herself on fireProbashircityWebPopupUpdate

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে নিজ ভবনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫)। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, ঝর্ণা বেগম তার বড় ছেলে হাফেজ সাকিব (১৮) কে সঙ্গে নিয়ে বাসায় থাকতেন। ছোট ছেলে ইউসুফ (১০) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের একটি মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করতেন। প্রতিবেশী শাওন জানান, সকালে ঝর্ণা বেগমের রুম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ঘর ভাঙে এবং ভিতরে পুড়ে যাওয়া শরীর দেখতে পান।

কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের বোতল ও গ্যাস লাইট জব্দ করেছে। বড় ছেলে সাকিব বলেন, বাবা প্রায় ১০ বছর ধরে আমেরিকায় আছেন। মা, আমি ও ছোট ভাই আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তিনি জানান, কেন মা এমন সিদ্ধান্ত নিলেন, তা তারা বুঝতে পারছেন না।

প্রতিবেশী মাসুদ তালুকদার জানান, ঝর্ণা বেগম পর্দানশীল ও সাহায্যপ্রবণ নারী ছিলেন। দীর্ঘদিন পরিবারটি আমেরিকায় থাকলেও এলাকায় সকলের কাছে প্রিয় ছিল। এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হয়তো কোন অভিমানের কারণে ঝর্ণা বেগম আত্মহত্যা করেছেন। তাঁর শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে এবং চেহারা বিকৃত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate