Long Popup (2)
সর্বশেষ

মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই মারা গেলেন প্রবাসী

Expatriate billal returns in a coffinProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লার (৩০) মরদেহ দেশে ফিরেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদরের হাটজয়পুর গ্রামে তার মরদেহ পৌঁছালে স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় মালয়েশিয়ার জোহরবারু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন একটি ভবনের নিচে ক্রেনের জন্য কংক্রিটের বালতি প্রস্তুত করছিলেন বিল্লাল। এ সময় হঠাৎ ক্রেনের দড়ি ছিঁড়ে বালতিটি সরাসরি তার বুকের ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

হৃদয়বিদারক বিষয় হলো, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগেই তিনি দেশে থাকা তার চার বছর বয়সী মেয়ে ঐশীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন।

২০২৩ সালের জুলাই মাসে পরিবারের ভাগ্য ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান বিল্লাল। সোমবার বেলা ১১টায় বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের বাবা জব্বার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে মারা যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। তার মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে মাত্র।” এই ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate