সর্বশেষ

সৌদি প্রবাসীর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

Whatsapp image 2025 09 14 at 6.02.25 pmWeb Popup (3)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তামিমা আক্তার সানজিদা (২২) নামের এক নববধূ নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি সাজগোজের কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।

নিখোঁজ সানজিদা বাঘড়া এলাকার মো. শাহ আলম ও মোসা. রেজিনা বেগমের মেয়ে। প্রায় চার বছর আগে সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে তার বিয়ে হয়। সম্প্রতি দেশে ফিরে স্বামী আরিফের সঙ্গে তার পারিবারিকভাবে দেখা হয়।

স্বামী আরিফ হোসেন অভিযোগ করে বলেন, দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা হয় এবং সানজিদা জানায়, তিনি তাকে পছন্দ করেছেন। কিন্তু পরদিন সাজগোজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তার কাছে ছিলো প্রায় ৮ হাজার সৌদি রিয়াল, ৪০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ।

ঘটনার পর নিখোঁজ স্ত্রীর সন্ধানে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রবাসী আরিফ হোসেন।

এ বিষয়ে শ্রীনগর থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নাজমুল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup