সর্বশেষ

টানা ১৬ বছর পর লাশ হয়ে ফিরছেন এক রেমিট্যান্স যোদ্ধা

Remittance warrior returns as a corpse after 16 yearsWeb Popup (3)

দক্ষিণ আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান জহির উদ্দিন। সেখানে পুবালাঙ্গা এলাকায় একটি দোকান চালিয়ে ব্যবসা করতেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে দেশে ফেরেননি তিনি।

নিহতের বড় ভাই মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোরে পরিবারের কাছে খবর আসে যে সন্ত্রাসীরা গুলি করে তার ভাইকে হত্যা করেছে। তিনি বলেন, “আমার ভাই দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরবেন, কিন্তু ফিরবেন লাশ হয়ে।”

বর্তমানে জহির উদ্দিনের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে আনা হবে বলে পরিবার জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup