সর্বশেষ

এতিমদের সব খাবার নিয়ে গেল চোর

Thief took all the orphans' foodWeb Popup (3)

রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নূরানি মাদ্রাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

মাদ্রাসার দায়িত্বশীলরা জানান, চোরেরা এতিম শিশুদের জন্য মজুত রাখা চাল, ডাল, মাংস, সবজি, তেলসহ সব ধরনের খাদ্যসামগ্রী চুরি করে নিয়ে গেছে। এছাড়া হাড়ি-পাতিল, বৈদ্যুতিক ফ্যানসহ বেশ কিছু মূল্যবান সামগ্রীও নিয়ে যায় তারা।

মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন বলেন, স্থানীয় মানুষের দান ও সহযোগিতার ভিত্তিতেই এতিম শিশুদের খাবার ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। কিন্তু এতিমদের জন্য রাখা সবকিছু একসঙ্গে চুরি হওয়ায় শিশুরা এখন অসহায় হয়ে পড়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

স্থানীয়রা জানান, চুরি হওয়া কিছু মালামাল মাদ্রাসা থেকে প্রায় পাঁচশ গজ দূরে পড়ে থাকতে দেখা গেছে। তবে বেশিরভাগ সামগ্রী আর উদ্ধার করা সম্ভব হয়নি।

মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানিয়েছেন, থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি এতিম শিশুদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup