সর্বশেষ

সৌদি প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

Young man arrested for harassing saudi expatriate's wifeWeb Popup (3)

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুজন মাতুব্বর (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভাগদী গ্রামের নিজ বাড়ি থেকে সুজন মাতুব্বরকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে।

ভুক্তভোগী নারী উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা এবং এক সন্তানের জননী। মামলার তথ্য অনুযায়ী, তার স্বামী চার বছর ধরে সৌদি আরবে কর্মরত। স্বামী বিদেশে থাকায় তিনি সন্তান নিয়ে বাড়িতে একাই বসবাস করেন।

গত ২৭ আগস্ট সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সুজন মাতুব্বর তাকে অশালীন ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে ওই নারীর ওড়না টান দেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং সুজন সেখান থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী নারী সালথা থানায় মামলা দায়ের করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মামলার আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup