Opens in a new tab
সর্বশেষ

যাত্রী বিশেষ সুবিধা দিচ্ছে নভোএয়ার

Novoair is offering special benefits to passengersWeb Popup (3)

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ওমরাহযাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে। নতুন এ সুবিধার আওতায় যাত্রীরা বিনামূল্যে অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বহন করতে পারবেন।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, সাধারণত যাত্রীরা ২০ কেজি চেক-ইন ব্যাগেজ এবং সাত কেজি হ্যান্ড ব্যাগেজ বহনের সুযোগ পান। তবে এবার ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ বহনের সুযোগ পাবেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই ওমরাহযাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা চালু করা হয়েছে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। নতুন এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup