সর্বশেষ

সুখবর, বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

Good news, Kuwait will hire nurses from Bangladesh at a salary of millions of takaWeb Popup (3)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মাধ্যমে কুয়েতে ১০০ জন নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ইংরেজিতে দক্ষ, অভিজ্ঞ ও ৩৯ বছরের মধ্যে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিটি তিন মাসের প্রশিক্ষণকাল শেষে তিন বছরের মেয়াদে নবায়নযোগ্য হবে।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিএসসি পাস নার্স ২০ জন পুরুষ ও ৩০ জন নারী এবং ডিপ্লোমা পাস নার্স ১০ জন পুরুষ ও ৪০ জন নারী নেওয়া হবে। প্রত্যেকের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। এছাড়া বোয়েসেলের সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং স্বাস্থ্য পরীক্ষা, ভিসা স্ট্যাম্পিংসহ অন্যান্য আনুষঙ্গিক ফি প্রার্থীদের বহন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএন) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://brms.boesl.gov.bd
লিংকে। আবেদন করার সময় ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন ও পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে।

আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে এবং আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে। প্রার্থীরা অনলাইনে তথ্য পূরণের পর আবেদনের সকল ধাপ সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, কুয়েতে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর যদি কোনো প্রার্থী যাত্রা করতে না চান, তাহলে বোয়েসেল তার দাখিলকৃত পে-অর্ডার বাজেয়াপ্ত করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup