সর্বশেষ

প্রবাসী ছেলের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এক বাবা

A helpless father goes door to door in search of his expatriate sonProbashircityWebPopupUpdate

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের বাসিন্দা মো. সফির উদ্দিন ছয় মাস ধরে নিখোঁজ প্রবাসী ছেলের সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন। তাঁর ছেলে সোহরাব হোসাইন (৩৫) সৌদি আরবে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাঁরা গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ জুলাই সোহরাব হোসাইন কাজের উদ্দেশ্যে সৌদি আরব যান। বর্তমানে তিনি ‘তানিয়া আল খাইজ ওয়াটর’ নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০২১ সালে দেশে এসে কয়েক মাস অবস্থান করার পর পুনরায় সৌদি আরবে ফিরে যান। গত রমজানের আগে মায়ের সঙ্গে শেষবার কথা বলে কিছু টাকা পাঠান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

এদিকে স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, সোহরাব হয়তো সৌদি আরবের কোনো কারাগারে আটক আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত ২৪ এপ্রিল তাঁর বাবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে এখনো পর্যন্ত তাঁরা কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। ফলে সোহরাব বেঁচে আছেন কি না, তাও পরিবার জানাতে পারছে না।

পরিবারের সদস্যরা জানান, ছেলের খোঁজে তারা সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করলেও আশানুরূপ সাড়া পাননি। সফির উদ্দিন স্থানীয় প্রেসক্লাবে এসে সংবাদকর্মীদের মাধ্যমে সরকারের কাছে তাঁর ছেলের সন্ধান চেয়ে দেশে ফেরত আনার আবেদন জানিয়েছেন।

সোহরাবের স্ত্রী ও সন্তানেরাও গভীর উদ্বেগে রয়েছেন। তাঁর ছেলে, দশম শ্রেণির শিক্ষার্থী ছাইম জানায়, বাবার ফোন না পেয়ে সে এবং পরিবারের সবাই মানসিক কষ্টে দিন কাটাচ্ছে। মা জাহানারাও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কয়েক মাস হলো ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। সরকার যেন দ্রুত আমার ছেলেকে খুঁজে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate