Long Popup (2)
সর্বশেষ

সন্তানকে মাদ্রাসায় রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

Expatriate's wife leaves child in madrasa and runs away with estranged loverProbashircityWebPopupUpdate

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে এক প্রবাসীর স্ত্রী তার সাত বছরের একমাত্র ছেলের জন্য নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তার মা দীর্ঘ ১৬ বছর ধরে দুবাইতে থাকেন। গত নয় বছর আগে তিনি একই বংশের সিরাজ শরীফের কন্যা শান্তা আক্তার মনিকে সামাজিকভাবে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সাত বছর বয়সী একমাত্র ছেলে আয়ান ইসলাম রয়েছে।

মিরাজের দাবি, চলতি বছরের ৯ জুন তিনি ছুটিতে বাড়ি এসে জানতে পারেন তার স্ত্রী শান্তা আক্তার মনির সঙ্গে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আরিফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরও শান্তা বিষয়টি স্বীকার করে এবং উভয় পরিবারের সদস্যদের সামনে লিখিত মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দেন যে, আর কখনও এমন কাজ করবেন না। এরপর কিছুদিন তাদের সংসার স্বাভাবিকভাবে চলছিল।

কিন্তু গত ৭ আগস্ট সকালে শান্তা সরিকল বন্দরের মাদ্রাসায় তাদের ছেলের জন্য নাস্তা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় ধরে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে শান্তা তার বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানায় যে, সে মুন্সীগঞ্জে আরিফুলের কাছে রয়েছে এবং তাকে খুঁজে না বের করার নির্দেশ দেয়।

এ সময় বাসায় তল্লাশি চালানো হলে জানা যায়, শান্তা ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা এবং মোবাইল ফোন সঙ্গে নিয়ে গেছে। ঘটনার বিষয়ে প্রবাসী মিরাজ শরীফ ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate