সর্বশেষ

সৌদিতে দুই প্রবাসীর দ্বন্দ্বের জেরে বাংলাদেশে তুমুল সংঘর্ষ, আহত শতাধিক

Clashes erupt in bangladesh over dispute between two saudi expatriatesProbashircityWebPopupUpdate

সৌদি আরবে অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসীর মধ্যে ভিসা জটিলতা নিয়ে সৃষ্ট বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দেশে গিয়ে রূপ নেয় সহিংসতায়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে বুধবার (১৩ আগস্ট) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় থানার ওসিসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি বুল্লা গ্রামের ধলাই মিয়ার ছেলে এবং একই গ্রামের হেলাল মেম্বারের আত্মীয়ের মধ্যে সৌদি আরবে ভিসা সংক্রান্ত বিরোধ হয়। বিষয়টি নিয়ে বিদেশে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে।

গ্রামবাসীর মতে, ধলাই মিয়া ও হেলাল মেম্বারের মধ্যে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ আগেই চলছিল। সৌদিতে প্রবাসীদের মধ্যকার সেই মারামারির ঘটনা প্রকাশ পাওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ওসি শহীদ উল্লাহ পায়ে আঘাত পান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate