সর্বশেষ

স্ত্রী-সন্তানকে নিয়ে সিঙ্গাপুর ফেরা হলো না আশিকের

Ashiq could not return to singapore with his wife and childrenWeb Popup (3)

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী আশিকুজ্জামান আশিক (২৬)। রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তাঁর স্ত্রী ও চার বছরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৭ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে আশিক। স্ত্রী ও সন্তানকে নিয়ে আবার সিঙ্গাপুরে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। পাসপোর্টের কাজ সম্পন্ন করতে সেদিন সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে সাতক্ষীরায় গিয়েছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ফেরার পথে মোটরসাইকেলের পেছনে বসা স্ত্রীর ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। গুরুতর আহত আশিক ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঘাত পাওয়া স্ত্রী ও সন্তান বর্তমানে শঙ্কামুক্ত।

ভদ্র ও শান্ত স্বভাবের জন্য এলাকাবাসীর কাছে পরিচিত আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। সন্ধ্যায় তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এশার নামাজের পর শীতলপুর ত্রিমোহনী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আশিককে দাফন করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup