সর্বশেষ

সৌদি ফেরত স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

Dowry case against saudi returnee husbandProbashir city Popup 19 03

চট্টগ্রামে এক তরুণী তার সৌদিপ্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। অভিযোগ, দেশে ফিরে স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে বর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলা করেন ওই তরুণী। আসামি করা হয় স্বামী মোহাম্মদ হাসানকে (৩০)।

জানা যায়, গত ৭ নভেম্বর ভিডিও কলে পারিবারিকভাবে ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের রেজিস্ট্রিও করা হয় আদালতে। হাসান ছিলেন সৌদিতে, স্ত্রী ছিলেন চট্টগ্রামে। গত ২৭ জুন দেশে ফেরেন হাসান। প্রথমে শ্বশুরবাড়িতে গিয়ে কয়েকদিন থাকার পর তিনি নিজের বাড়িতে চলে যান।

পরিবারের দাবি, ১১ জুলাই নববধূকে ঘরে তোলার কথা থাকলেও বর বেঁকে বসেন। জানান, স্ত্রী পছন্দ হয়নি এবং ঘরে তুলতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এতে রাজি না হওয়ায় তিনি নতুন বিয়ের তোড়জোড় শুরু করেন।

স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হন তরুণী। মামলার পর হাসানের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে বলে জানায় মেয়েটির পরিবার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03