সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে দুবাই প্রবাসীর মৃত্যু

Dubai expatriate dies of electrocutionProbashir city Popup 19 03

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (৪২) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে এসে নিজেই বাড়ির নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ মিয়া বিদেশে উপার্জন করা অর্থে নিজ এলাকায় নতুন বাড়ি নির্মাণ করছিলেন। কাজের প্রতি তাঁর আগ্রহ থাকায় নিজেই বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03