সর্বশেষ

মালয়েশিয়া প্রবাসীর বাড়ির দরজায় তরুণীর অনশন

Young woman on hunger strike at malaysian expatriate's doorWeb Popup (3)

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে প্রেমিকের বিয়েতে অনীহায়  শুরু করেছেন এক তরুণী। জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে ময়নামতি গ্রামে এক প্রবাসীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. বিল্লাল হোসেন (২৭) ও একই ইউনিয়নের নারায়ণসার গ্রামের ২২ বছর বয়সী তরুণীর মধ্যে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। বিল্লাল সম্প্রতি দেশে ফিরে এলেও প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লালের বাড়ির সামনে এসে অনশন শুরু করেন তরুণী।

অনশনে থাকা তরুণী জানান, বিল্লাল তার সঙ্গে সম্পর্ক রেখেও এখন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে তিনি অনশন শুরু করেছেন। তিনি বলেন, “আমি তার পরিবারের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাকে মেনে নিতে চায়নি। এখন বিল্লাল বাড়ি থেকে পালিয়ে গেছে, ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।”

এ অবস্থায় তরুণী আত্মহত্যার হুমকিও দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য বলেন, “ঘটনাটি খুবই স্পর্শকাতর। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করব।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup