সর্বশেষ

সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর বিষয়ে আপসহীন সেনাবাহিনী

Army uncompromising on protecting sovereignty and corridorsProbashir city Popup 19 03

সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছে সেনা সদর। বরং দুপক্ষ পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করছে। মতপার্থক্য নিয়ে যেসব গুজব বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলেও জানানো হয়। একে অপরের বিপরীতে অবস্থান করার বিষয়টি পুরোপুরি অমূলক এবং সব সমস্যার সমাধানে সম্মিলিতভাবে কাজ চলছে বলেও জানায় সেনাবাহিনী।

সোমবার (২৬ মে) সেনা সদর দফতরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, করিডোর ইস্যু একটি সংবেদনশীল বিষয় এবং সরকার এ নিয়ে সচেতনভাবে কাজ করছে। তবে দেশের সার্বভৌমত্বে আঘাত আসার মতো কোনো পদক্ষেপ হলে তা প্রতিহত করবে সেনাবাহিনী। এ বিষয়ে কোনো ধরনের আপোসের সুযোগ নেই বলেও জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো যোগাযোগ নেই। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানানো হয়, আরসা বাহিনী অস্ত্র হাতে সীমান্তে টহল দিচ্ছে, যা উদ্বেগজনক। সীমান্ত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল, তবে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিয়ে বলা হয়, সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত ৩০ হাজার ইউনিফর্মের তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু বম সম্প্রদায়ের মোট জনসংখ্যা প্রায় ১২ হাজার, তাই এই পোশাকের উৎস খুঁজে বের করার কার্যক্রম চলমান রয়েছে।

ঈদুল আজহা সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। গরুর হাটে চাঁদাবাজি, ছিনতাই এবং যানজট রোধে সহায়তা করবে সেনাবাহিনী। লালমনিরহাট বিমানবন্দর প্রসঙ্গে জানানো হয়, এটি দেশের প্রয়োজনে চালু করা হচ্ছে, অন্য কোনো দেশের স্বার্থে নয়। সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ নেবে না বলেও আশ্বস্ত করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03