সর্বশেষ

চাঁদা না পেয়ে ব্রুনাই প্রবাসীকে মারধর, হাসপাতালে ভর্তি

Brunei expatriate beaten up for not receiving bribe, hospitalizedWeb Popup (3)

কেরানীগঞ্জে নির্মাণাধীন বাড়ি পরিদর্শনে এসে স্থানীয় চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন মো. শাহাজালাল মৃধা (৪৫) নামের এক ব্রুনাই প্রবাসী। নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় তাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২৪ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহজালালের ভাই ফজলু মৃধা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দা শাহজালাল মৃধা দেড় বছর আগে কেরানীগঞ্জের সোনার বাংলা প্রজেক্ট এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। ওই সময় স্থানীয় চাঁদাবাজ মো. মোস্তফা বেপারী ও মো. খবিরসহ আরও কয়েকজন তার কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধ করে দেন। পরে ৩০ লাখ টাকা দিয়ে কাজ চালু করলেও বাকি ১০ লাখ টাকার জন্য ফের চাপ দেয় চক্রটি।

প্রবাস থেকে ফিরে ২৪ মে শাহজালাল বাড়ির কাজ দেখতে গেলে চাঁদাবাজরা তাকে ঘিরে ফেলে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার রড, রামদা, হাতুড়ি ও পিস্তলসহ অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মারধরের সময় তার চোখের ওপরে পিস্তল দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। পাশাপাশি তার গলা থেকে স্বর্ণের চেইন ও পকেট থেকে ব্রুনাইয়ের ৫ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) বারেক জানান, মারামারির ঘটনা সত্য। তবে এটি চাঁদার জন্য নাকি অন্য কোনো আর্থিক লেনদেনের জেরে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup