Opens in a new tab
সর্বশেষ

সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন আহত

2 injured in bsf firing on borderWeb Popup (3)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আহত দুই যুবকের নাম মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা দুজনেই জেলার কসবা উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত হলেও পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সীমান্তের খাদলা এলাকায় ছয়জন ব্যক্তি ভারতের ভেতরে প্রায় দেড়শ গজ পর্যন্ত অনুপ্রবেশ করেন। ওই সময় টহলরত বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, ঈদকে সামনে রেখে ভারতীয় গরু, মসলা ও কসমেটিকসসহ নানা পণ্যের চোরাচালান বৃদ্ধি পেয়েছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করলেও চোরাকারবারিদের দৌরাত্ম্য রোধ করা যাচ্ছে না। এ অবস্থায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউর রহমান জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে টহল জোরদার ও স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)