সর্বশেষ

সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

Legal notice to sarjis alamWeb Popup (3)

হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সারজিস আলম তার মন্তব্যের জন্য লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ঘটনার পেছনে রয়েছে বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের একটি আদেশ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দেন আদালত।

এই রায়ের প্রতিক্রিয়ায় সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য পোস্ট করেন, যা আদালতের প্রতি অবমাননাকর বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবী। পোস্টটিতে তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”

আইনজীবী জসিম উদ্দিন মনে করেন, এই মন্তব্য হাইকোর্টের মর্যাদা ও স্বাধীনতার পরিপন্থী। এ কারণে সারজিস আলমের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে দুঃখপ্রকাশ না করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার প্রস্তুতি নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup