সর্বশেষ

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন

Application for blasphemy case against prothom alo editor publisherWeb Popup (3)

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর বক্তব্য শুনে আদেশের জন্য আগামী রবিবার (৪ মে) দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৩০ মার্চ রবিবার (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ ও ৪ নম্বর কলামে ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, যেখানে কুকুরের ছবি ছিল। বাদীর অভিযোগ, এই কার্টুনের মাধ্যমে ইসলাম ধর্মের পবিত্র ঈদ উৎসবকে অবমাননা করা হয়েছে। পত্রিকাটি পাঠ করে বাদী, সাক্ষী এবং সকল ধর্মপ্রাণ মুসলমান মর্মাহত হয়েছেন। আবেদনে আরও বলা হয়, প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিমদের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি।

একটি কুকুরের হাসির কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রিত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। বাদী মনে করেন, এটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত করার ঘৃণ্য প্রচেষ্টা। এই ছবি শুধু বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি, বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে বলেও তিনি অভিযোগ করেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup