সর্বশেষ

লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে গণধোলাইProbashircityWebPopupUpdate

হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতা।

শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শামীম আহমেদ হলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিফলেট বিতরণের সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামীম আহমেদকে নিজেদের হেফাজতে নেয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানিয়েছেন, উত্তেজিত জনতার হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate