Long Popup (2)
সর্বশেষ

মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহরProbashircityWebPopupUpdate

বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করা একটি পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করে লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।

তিনি আরও লিখেছেন, যখন এ স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের এ হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এ লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।

প্রসঙ্গত, আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি দাবি করেন, ১৯৭১ সালে এ বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ভারতের সেই ঐতিহাসিক জয়ে সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মানও জানিয়েছেন তিনি।

পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate