সর্বশেষ

যৌথ অভিযানে ৫০ অবৈধ অভিবাসী আটক

Maldip 2406300802Web Popup (3)

মালদ্বীপ ইমিগ্রেশন এবং মালদ্বীপ পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে শনিবার (২৯ জুন) ৫০ জন অবৈধ অভিবাসীকে মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, অভিযানটি স্থানীয় বাজারসহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় চালানো হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি।

অভিযানের সময় ৫০ জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, শনিবারের অভিযানটি ইমিগ্রেশন নিজেই পরিচালনা করে। পরে পুলিশ সহযোগিতা করে।

‘ব্যবসা পরিচালনা অবস্থায় আটক প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে’
মালদ্বীপের আইন লঙ্ঘন করে বাজারের স্টল চালানো অবস্থায় কাউন্টার থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দ্বারা শনিবার অভিযানে আটক সব প্রবাসীকর্মীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। মালদ্বীপের আইন বলছে, অভিবাসী শ্রমিকদের কাউন্টারে টাকা পয়সা লেনদেন করা যাবে না।

শনিবার (২৯ জুন) মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে রাজধানী মালেজুড়ে স্থানীয় মার্কেট এবং অন্যান্য বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫০ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ জুন) এক্স-এর একটি পোস্টে জানানো হয়, প্রয়োজনীয় পারমিট ছাড়াই ব্যবসা পরিচালনা করা বা তাদের পারমিটের সুযোগের বাইরে ব্যবসা করতে নিয়োজিত ছিলো আটককৃতরা। দেশের আইন অনুযায়ী তাদের দেশ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup