Long Popup (2)
সর্বশেষ

রাশিয়ার ব্যস্ত সৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে নিহত ৭, আহত ৪০

ড্রোন বিধ্বস্তProbashircityWebPopupUpdate

রাশিয়ার দক্ষিণাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার ক্রাসনোদর অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে জনপ্রিয় ওই পর্যটনকেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় সৈকতে ও সাগরের পানিতে অসংখ্য পর্যটকের ভিড় ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ঘেঁষা এলাকা দিয়ে একটি ড্রোন দ্রুতগতিতে উড়ে এসে সরাসরি সৈকতের ওপর বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই সেখানে থাকা পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, আহতদের মধ্যে ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে আখ্যায়িত করে এই রক্তক্ষয়ী ঘটনার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছেন তিনি। তবে যুদ্ধের শুরু থেকেই কিয়েভ ও মস্কো উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে ড্রোনটির প্রকৃত লক্ষ্যবস্তু ওই সৈকত ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে আছড়ে পড়তে পারে। অন্যদিকে, রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, বিস্ফোরণের ঠিক আগে মেশিনগানের মতো অবিরাম গুলির শব্দ শোনা গিয়েছিল। এতে সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো ড্রোনটিকে মাঝআকাশেই ভূপাতিত করার চেষ্টা করেছিল, যার ফলেই গতিপথচ্যুত হয়ে সেটি জনবহুল সৈকতে বিধ্বস্ত হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate