সর্বশেষ

মালয়েশিয়া কালো তালিকাভুক্ত প্রবাসীদের দেশে ফেরত পাঠালো

News2603243111334417114082712844949Web Popup (3)

মালয়েশিয়ার জোহর বাহরুর জেল থেকে বাংলাদেশিসহ ১৫৯ জন বিদেশিকে সাজা শেষে কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) পেকান নেনাস ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছে।

কালোতালিকাভুক্তদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯০ জন, বাংলাদেশের ৪৮ জন, ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন, চীনের ৩ জন, নেপালের ৩ জন এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ঘানার একজন করে রয়েছেন। তাদের সবাইকে আন্তর্জাতিক বিমানবন্দর ও ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ খরচ ও দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরত পাঠানো হয়েছে।

তারা বিভিন্ন আইনে, যেমন বিপজ্জনক মাদক আইন, অভিবাসন আইন ও অন্যান্য শাস্তিমূলক বিধিমালা অনুযায়ী শাস্তি ভোগ করেছেন। পেকান নেনাসের কর্মকর্তা জানান, এই কালো তালিকা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup