সর্বশেষ

নৌবাহিনীর বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

No survivors from crashed navy planeProbashircityWebPopupUpdate

দক্ষিণ কোরিয়ার পোহাং শহরের পার্বত্য এলাকায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা চারজনই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি উড্ডয়নের মাত্র ছয় মিনিট পরই বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বিমানটি তখন প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়ন ও অবতরণের অনুশীলন চলছিল। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে চারজন ক্রুর মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো উদ্ধারের কাজ চলছে।

ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, নিহতদের মধ্যে দুজন ছিলেন কর্মকর্তা পদমর্যাদার এবং বাকি দুজন নিম্নপদস্থ নাবিক। ঘটনাস্থলে প্রায় ৪০ জন উদ্ধারকর্মী অভিযান পরিচালনা করছেন।

এ ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি বলে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির নৌবাহিনী।

উল্লেখ্য, এর আগেও গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় একটি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। সে সময় জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় কংক্রিটের দেয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate