Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়াজুড়ে অভিযানে আটক ৪৫০ বাংলাদেশি

450 bangladeshis arrested in raids across malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়াজুড়ে অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে অন্তত ৪৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। গ্রেপ্তার এড়াতে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, এমনকি কাদামাখা জলাভূমিতেও ঝাঁপ দেন।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসন সংক্রান্ত অপরাধে মোট ১ হাজার ২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশিয়ান নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরাঞ্চলীয় জেলা জোহরের পাঁচটি জেলায় পরিচালিত একটি বড় অভিযানে ৩৩০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। নির্মাণ খাতে পরিচালিত এই অভিযানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজন মালয়েশীয় নির্মাণ সাইট ম্যানেজারকেও গ্রেপ্তার করা হয়েছে।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটককৃতদের মধ্যে ২৩৯ জন বাংলাদেশি পুরুষ, ৬৫ জন ইন্দোনেশিয়ান (৪ জন নারীসহ), ২৪ জন মিয়ানমার নাগরিক, একজন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। এদের সবার বয়স ২০ থেকে ৫৭ বছরের মধ্যে।

রাজধানী কুয়ালালামপুরের একটি নির্মাণস্থলে অভিযান চালানোর সময় দুজন বাংলাদেশি পালাতে গিয়ে কাদাময় পুকুরে ঝাঁপ দিলে তাদেরও আটক করা হয়। অন্যান্য রাজ্যেও অভিযান চালানো হয়েছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিসহ অনেককে আটক করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate