সর্বশেষ

মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

Lengpui airport 20250504110838ProbashircityWebPopupUpdate

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে আটক করার পর রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র শনিবার লেংপুই বিমানবন্দরে ওই দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করার অভিযোগ আনে স্থানীয় কর্তৃপক্ষ। গোয়েন্দা সূত্রে খবর ছিল, মোট চারজন মার্কিন নাগরিক পর্যটন ভিসায় ২ মে আইজলে এসেছেন। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুন ও সারন জানা গেলেও, বাকি দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র আরও জানায়, আটককৃতরা কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং এর সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এনডিটিভি আরও জানিয়েছে, ওই চারজন মার্কিন নাগরিক মিজোরামের রাজধানী আইজল থেকে লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে প্রাথমিকভাবে অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাদের বিরুদ্ধে এখনো সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই কারণে কর্তৃপক্ষ দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীটি বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করে থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate