সর্বশেষ

বাংলাদেশি কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে নিয়োগকর্তা

Employers at airport to bid farewell to bangladeshi workersWeb Popup (3)

মালয়েশিয়ায় দীর্ঘ ১৮ বছর নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছেন একদল বাংলাদেশি শ্রমিক। মালিকের আস্থা অর্জন করে শুধু কাজই করেননি, কুড়িয়েছেন ভালোবাসাও। সেই ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখা গেল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে নিজ হাতে কর্মীদের বিদায় জানাতে হাজির হন মালিক নিজেই।

মালয়েশিয়ার একটি বাগান মালিক এন. মুস্তাফা কামাল। প্রায় দুই দশক আগে তার বাগানে যোগ দেন কয়েকজন বাংলাদেশি শ্রমিক। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এতদিন তারা কাজ করে গেছেন। অবশেষে সময় আসে নিজ দেশে ফিরে যাওয়ার। গত ২৯ এপ্রিল, মঙ্গলবার সেই প্রবাসীদের বিদায় জানাতে বিমানবন্দরে যান মুস্তাফা কামাল।

বিদায়ের মুহূর্তটি ছিল আবেগঘন। একে একে প্রতিটি কর্মীকে বুকে জড়িয়ে বিদায় জানান মালিক। উপস্থিত লোকজনের চোখে পড়ে এই বিরল দৃশ্য। বিদায়ের সেই মুহূর্তের ভিডিও নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন মুস্তাফা কামাল। সেখানে তিনি লেখেন, “দীর্ঘ ১৮ বছর আমার বাগান যাঁরা সততার সঙ্গে আগলে রেখেছেন, আজ তাঁদের বিদায় জানাতে হচ্ছে। এই বাগান তাঁদের ছাড়া এতদূর আসতে পারত না। তাঁদের অবদান আমরা কখনো ভুলব না।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনরা প্রশংসায় ভাসান মালিক ও তার প্রাক্তন কর্মীদের। এই ঘটনা শুধু একটি বিদায়ের গল্প নয়, বরং প্রমাণ করে আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের মূল্য সবসময়ই স্বীকৃত হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup