Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটকProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত ২৬ এপ্রিল, ২০২৫, শনিবার দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে, যাদের মধ্যে সাতজন বাংলাদেশি পুরুষও রয়েছেন।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, এই অভিযানে মোট ২৬০ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়।

তাদের মধ্যে থেকে আটককৃতদের মধ্যে আরও রয়েছেন ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ ও চারজন নারী, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের আটজন পুরুষ ও একজন নারী, পাকিস্তানের পাঁচজন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এই ব্যক্তিদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate