সর্বশেষ

বিয়েতে অতিথিদের ফি ৪০ হাজার টাকা

বিয়েতে অথিতিদের ফি ৪০ হাজার টাকাProbashir city Popup 19 03

আমরা সকলেই জানি, বিয়ে একজন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় অধ্যায়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই বিভিন্ন ধরনের আয়োজন করেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের একটি দম্পতি এমন একটি কাজ করেছেন, যা সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা তাদের বিয়েতে অতিথিদের কাছ থেকে প্রায় ৩৯ হাজার টাকা করে ফি নিয়েছেন!

রিমো স্টাইল ও নোভা নামের এই দম্পতি তাদের এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলেছেন, তারা বিয়েকে একটি বড় ইভেন্টের মতো দেখতে চেয়েছিলেন।

বিয়েতে অথিতিদের ফি ৪০ হাজার টাকা

যেমন কোনো জনপ্রিয় গায়কের কনসার্টে যাওয়ার জন্য মানুষ টিকিট কিনে থাকে, ঠিক তেমনি তাদের বিয়েতেও অতিথিরা টিকিট কিনে আসতে পারেন।

তাদের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে অদ্ভুত মনে করেছেন, আবার অনেকেই একে ব্যবসাসূলক মনোভাবের প্রমাণ বলে মনে করেছেন।

রিমো প্রাথমিকভাবে এই উদ্যোগ সম্পর্কে সন্দিহান ছিলেন। তবে, তিনি অভূতপূর্ব সাফল্যের সাক্ষী হয়েছেন। অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং উদারভাবে দান করেছেন, প্রায় ৭০ হাজার ডলারেরও বেশি টাকা জমা করেছেন রিমো।

রিমো আরও জানায়, টিকেটের মূল্যের মধ্যে শুধু বিয়েতে যোগ দেওয়া এবং খাওয়া-দাওয়া নয়, একটা দুতলা বাসে করে পুরো নিউইয়র্ক শহর ঘুরার ১২ ঘণ্টার একটা ট্রিপও অন্তর্ভুক্ত ছিল।

 

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=d6IgM1r_s4o

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03