Long Popup (2)
সর্বশেষ

মাঝ আকাশে পুলিশের হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ

Majh akase sngghrsher pr ghtnasthle chriye pre helikptar oo chot bimaner dhwngsabsesh chbiCity

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে পুলিশের একটি হেলিকপ্টারের সঙ্গে ছোট একটি উড়োজাহাজের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির কার্লাইল রিজিওনাল এয়ারপোর্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই উড়োজাহাজটির পাইলট ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত দুজন পেনসিলভানিয়া স্টেট পুলিশের সদস্য, যাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার লেফটেন্যান্ট কর্নেল জর্জ বিভেন্স এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার সময় ওই হেলিকপ্টারটি উড়িয়ে পুলিশের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। সে সময় রানওয়ে দিয়ে এগিয়ে আসা দুই আসনের একটি সেসনা-১৫০ উড়োজাহাজ ডান দিকে মোড় নিয়ে হেলিকপ্টারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত ভয়াবহ সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করে জানান, সংঘর্ষের সময় হেলিকপ্টারটি মাটি থেকে কয়েক ফুট ওপরে ছিল এবং পেছন থেকে আসা উড়োজাহাজটিকে দেখার কোনো সুযোগই হেলিকপ্টারের পাইলটদের ছিল না।

ভয়াবহ এই দুর্ঘটনার পর হেলিকপ্টারের দুই পাইলট ভেতরেই আটকা পড়েন। পরে এক পুলিশ সদস্য একটি জানালা ভেঙে নিজে বের হন এবং অপরজনকে বের হতে সহায়তা করেন। খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ছোট ওই উড়োজাহাজটিতে শুধু পাইলট একাই ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে যৌথভাবে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এই তদন্তকাজে পেনসিলভানিয়া স্টেট পুলিশও পূর্ণ সহযোগিতা করছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত উল্লেখ করে স্টেট পুলিশের সদস্যদের প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় গভীর স্বস্তি প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate