সর্বশেষ

মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

Us navy fighter jet crashes (video)Probashir city Popup 19 03

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় লেমুর নেভাল এয়ার স্টেশনের নিকটবর্তী একটি খোলা কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় বিমানটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যুদ্ধবিমানটি বিস্তীর্ণ একটি খালি জমিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। তবে পাইলট ঘটনার আগে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। আশপাশে লোকজন না থাকায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর অন্তর্ভুক্ত ছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এটি মূলত প্রশিক্ষণ স্কোয়াড্রন, যেখানে নতুন পাইলট ও বিমান ক্রুদের যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত এফ-৩৫সির পাইলটও ছিলেন একজন প্রশিক্ষণার্থী।

দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আগুনে জ্বলতে থাকা বিমানটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিমানটি ছিল এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অন্তর্গত, যা বিশ্বের অন্যতম উন্নত ও প্রযুক্তি-নির্ভর যুদ্ধবিমান। এটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটির মতে, বিধ্বস্ত এই বিমানের বাজারমূল্য প্রায় ১০ কোটি ডলার।

এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে নৌবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03