সর্বশেষ

শুধু বাংলাদেশি পাসপোর্ট হাতেই ঘুরে আসতে পারবেন যেসব দেশ

VisaProbashircityWebPopupUpdate

২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণের পথ আরও সহজ হয়েছে। এখন শুধু পাসপোর্ট হাতে নিয়েই কোনো রকম পূর্বানুমতি বা ভিসা ফি ছাড়া এসব দেশে যাওয়া যাবে। এ বছর বাংলাদেশিরা বার্বাডোস, বাহামাস, ভুটান, ডোমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রানাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, রুয়ান্ডা, মাইক্রোনেশিয়া, কুক আইল্যান্ডস, কিরিবাতি, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতুর মতো দেশগুলোতে সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এসব গন্তব্যে পৌঁছাতে পাসপোর্টই একমাত্র বৈধ নথি হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, ভ্রমণের আগেই ভিসার আবেদন করার ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছানোর পর তাৎক্ষণিক ভিসা বা ‘অন অ্যারাইভাল ভিসা’ পাওয়ার সুবিধাও রয়েছে বেশ কিছু দেশে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেপাল, মালদ্বীপ, বলিভিয়া, কম্বোডিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া। এসব দেশে নামার পরই পর্যটকরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সহজেই ভিসা সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভ্রমণের আগাম অনুমতি বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে শ্রীলঙ্কা ও কেনিয়া যাওয়ার সুযোগ রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate