সর্বশেষ

উড়ালপথে বিমানে ‘অতিথি’! দুই কবুতর নিয়ে একি কাণ্ড

'guest' on plane en route! same incident involving two pigeonsWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে দুইটি কবুতরের অনাকাঙ্ক্ষিত আগমনে প্রায় এক ঘণ্টা বিলম্ব ঘটে। গত শনিবার মিনেসোটা থেকে উইসকনসিনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইট নম্বর ২৩৪৮-এর। যাত্রীরা তাদের আসনে বসে উড্ডয়নের অপেক্ষায় থাকলেও, বিমানের কেবিনে হঠাৎ একটি কবুতর ঢুকে পড়ে।

প্রথম কবুতরের উপস্থিতিতে বিমানের ক্রুরা উড্ডয়নের পরিবর্তে বিমানটিকে গেটে ফিরিয়ে আনতে বাধ্য হন। সেখানে গ্রাউন্ড ক্রুরা কবুতরটিকে সরিয়ে নেন। তবে যাত্রা শুরুর অল্প সময় পরেই আরেকটি কবুতর কেবিনে ঢুকে পড়লে বিমানটি আবারও গেটে ফিরে আসে, ফলে আরও বিলম্ব ঘটে।

ঘটনার একটি ভিডিও যাত্রী টম কও ইনস্টাগ্রামে প্রকাশ করলে তা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রচারিত হয়। ভিডিওতে দেখা যায়, এক যাত্রী তার জ্যাকেট দিয়ে কবুতর ধরার চেষ্টা করছেন। এ নিয়ে বিমানে একধরনের চাঞ্চল্য তৈরি হয়।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, কবুতরের কারণে ফ্লাইটটি ৫৬ মিনিট দেরিতে ছেড়েছে। তারা যাত্রীদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দুঃখ প্রকাশ করে। একইসঙ্গে কেবিন ক্রু ও যাত্রীদের সমন্বিত প্রচেষ্টায় দুইটি কবুতরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

টম কও জানান, প্রথমবার কবুতরের উপস্থিতিতে পাইলট মাইকে বলেন, তিনি জীবনে প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যাত্রীরা করতালি দিয়ে মুহূর্তটিকে আনন্দময় করে তোলেন। দ্বিতীয়বার কবুতর দেখার পর পাইলট রসিকতা করে বলেন, “আমার জন্য এটা দ্বিতীয়বার, আধা ঘণ্টা আগেই প্রথমবার হয়েছিল।”

শেষ পর্যন্ত ১১৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্যসহ এয়ারবাস এ-২২০ বিমানটি সফলভাবে মিনেসোটা থেকে উড্ডয়ন করে উইসকনসিনের ম্যাডিসনের ডেন কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরে পৌঁছে। যাত্রাটি ছিল স্বল্প দূরত্বের এবং ফ্লাইটে কোনো খাবার বা পানীয় সরবরাহের ব্যবস্থা ছিল না—যা নিয়ে টম কৌ হাস্যরস করে বলেন, “কবুতরগুলো হয়তো স্ন্যাকস খেতে এসেছিল!”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup