সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Bangladeshi youth shot dead in South AfricaWeb Popup (3)

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে বলে পারিবারিক ও প্রবাসী সূত্র জানিয়েছে।

নিহত খালেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা কছির আলীর একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া; পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ ও নিরাপত্তা-আতঙ্ক বেড়েছে।

সূত্র জানায়, খালেদ অ্যাডভোকেট আফরোজ উদ্দিন–এর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্বে ছিলেন। শনিবার সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে খালেদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।

এদিকে অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদ ব্যক্তিগত জীবনে ভদ্র ও অমায়িক ছিলেন। গ্রামের বাড়িতে একমাত্র সন্তানকে হারানোর খবরে পরিবারের সদস্যরা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup