Long Popup (2)
সর্বশেষ

লিবিয়া থেকে ফিরতে আগ্রহীদের নতুন নির্দেশনা দূতাবাসের

Embassy issues new instructions for those interested in returning from libyaProbashircityWebPopupUpdate

লিবিয়া থেকে বাংলাদেশিদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৭৫ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। নতুন করে আটক থাকা আরও বাংলাদেশিদের ফেরাতে ইতোমধ্যে দূতাবাস কার্যক্রম শুরু করেছে।

দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে তারা লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। এ জন্য বিভিন্ন মহলের সঙ্গে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) প্রাপ্তি সহজ করতে দূতাবাস নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উদ্যোগের ফলে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজি থেকে তালিকাভুক্ত বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রিপলীতে নিবন্ধিত আবেদনকারীদের পাসপোর্ট বা আউটপাস আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময়ে দূতাবাসে জমা নেওয়া হবে। পরে লিবিয়ার কর্তৃপক্ষের মাধ্যমে বহির্গমন ভিসা সম্পন্ন করে তাদের দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে।

পাসপোর্ট জমাদানের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে— মূল পাসপোর্ট ও একটি কপি সঙ্গে আনতে হবে, পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলে আউটপাস জমা দিতে হবে এবং আউটপাসের ক্ষেত্রে পাসপোর্টের কপি ও ছবি আনতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate