সর্বশেষ

যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডিএইচএল এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পার্সেল পাঠানো স্থগিত করলো ডিএইচএল এক্সপ্রেসWeb Popup (3)

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির প্রভাবে ডেলিভারি সংস্থা ডিএইচএল এক্সপ্রেস ৮০০ ডলারের বেশি মূল্যের ভোক্তা পণ্য পাঠানো স্থগিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ সোমবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিএইচএল সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ৬০৩ পাউন্ডের বেশি দামের সমস্ত ব্যক্তিগত পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে, বাণিজ্যিক পণ্য পরিবহন অব্যাহত থাকলেও তাতে বিলম্বের সম্ভাবনা রয়েছে বলে ডিএইচএল সতর্ক করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতি এবং জোরদার কাস্টমস চেকিংয়ের কারণে আমদানিকৃত পণ্যের মূল্যসীমা হ্রাস করা হয়েছে। পূর্বে, ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্য কম নথিপত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ থাকলেও, এখন তা সীমিত করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী অনলাইন ব্যবসা এবং ছোট আকারের ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত যারা সরাসরি মার্কিন ভোক্তাদের কাছে পণ্য রফতানি করে।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup