সর্বশেষ

সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার

সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতারCity ads Investment (1)

লালমনিরহাটের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভূট্টকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আদিতমারী আসনের সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ওই মামলা সাইফুজ্জামান ভূট্টু এজহার নামীয় আসামি।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ভূট্টু গোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup