সর্বশেষ

বিমানবন্দরের টয়লেটে নবজাতক ফেলে পালাল তরুণী, অতঃপর…

বিমানবন্দরের টয়লেটে নবজাতক ফেলে পালাল তরুণী, অতঃপর…Probashir city Popup 19 03

এয়ারপোর্টের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরের টয়লেটে নিজের নবজাতক সন্তানকে ফেলে যায় এক তরুণী। এ কাজে তাকে সহায়তা করেন তার মা। তবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে।

গেল সপ্তাহে ঘটা এ ঘটনার নতুন একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এরপর ওই তরুণীও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওই তরুণীও তার মা রাশিয়ান। নবজাতকের জন্ম দেওয়া ১৮ বছর বয়সী তরুণীর নাম একা-তেরিনা বুর-নাজ-কিনা। তবে তিনি যে অন্তঃসত্ত্বা ছিলেন এবং সময় ফুরিয়ে এসেছে তা বুঝতেই পারেননি ওই তরুণী ও তার মা। এজন্য বিমানবন্দরের টয়লেটে গিয়ে সন্তান প্রসব করেন, তাকে সেখানেই ফেলে আসেন।

গেল ১৩ অক্টোবর তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের একটি টয়লেটে ওই নবজাতককে খুঁজে পান একজন পরিচ্ছন্নকর্মী। পরে এ ঘটনার তদন্তে পুলিশকে ডাকা হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে নবজাতকের মা বুর-নাজ-কিনাকে খুঁজে পায় পুলিশ।

পরে বুর-নাজ-কিনা ও তার মাকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন মস্কো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03